
সেলিনা খাতুন
জীবনেরই দ্বন্দ গুলো -
যেন বাতাসেরই উড়ন্ত ধুলো;
উড়ে চলে জীবন মাঝে,
বাঁধা হয় কারো কাছে।
সুখেরই আগমনে হয়ে পড়ে ম্লান-
ছায়া হয়ে করে পিছু, ছাড়ে নাহি গান।
গগন তিমির মাঝে ওঠা সেই ঝড় -
বিদ্যুৎ ন্যায় যেন দেয় কামড়!
গর্জে ওঠে কখনো বা
করে আলোকিত ভুবন,
প্রাণীসহ জীবেরা
ভয় পায় তেমন।
যেন সেই আলোড়ন; কখনো বা গড়ে পাহাড় -
কিবা ধ্বংসাবশেষ করে স্তূপাকার।
দ্বন্দ ছেড়ে যেতে চায় সবাই;
তার নাকি হীন-কালে সুখ বোঝা যায়।
কেমনই সে দ্বন্দ যত
ঘনায়মান মেঘেরই মত;
ঝরে পড়ে বৃষ্টি ধারায় -
শেষকালে হয়ে সমাধান ॥